শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন: ছাত্রলীগ সভাপতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শ্রদ্ধা শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।
আল নাহিয়ান খান বলেন, বাংলাদেশের ইতিহাসের সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিটি অর্জনে ছাত্রলীগের অংশীদারত্ব আছে। জনপ্রিয় সংগঠন হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাবেন।
তিনি আরো বলেন, সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে। ব্যক্তি স্বার্থ হাসিলে ছাত্রলীগ কোন প্লাটফর্ম হয়ে কাজ করতে পারবে না।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। তবে করোনার কারণে এ বছর কোন শোভাযাত্রা করেনি বাংলাদেশ ছাত্রলীগ।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী