বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে -রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ক্ষমতায় রয়েছে জনগণ। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর-২০২২) দুপুরে যশোরের মণিরামপুরে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন- ২২ অক্টোবর খুলনায় সমাবেশ সফল করে ফেরার পথে যাঁরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তাঁদের খোঁজখবর নিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমি মণিরামপুরে এসেছি।

রিজভী আরো বলেন- ২২ অক্টোবর খুলনায় সমাবেশে জনস্রোত প্রমাণ করে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমরা সফল হয়েছি।

এ সময় যুগ্ম মহাসচিব মণিরামপুরের আহত বিএনপি কর্মী বাকোশপোল গ্রামের সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, মিন্টু ও বিজয়রামপুর গ্রামের মোন্তাজ উদ্দিনকে দেখতে তাঁদের বাড়ি যান।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নারগিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, খাইরুল ইসলাম, আব্দুল হাই, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২২ অক্টোবর খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মণিরামপুরের বিএনপির ১৪ নেতাকর্মী আহত হন। পরের দিন গত রোববার বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরেজমিন আহতদের খোঁজ নেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন