সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বশুর বাড়ির উঠানে পুঁতে রাখা ছিল গৃহবধূর মরদেহ

কক্সবাজারের শ্বশুর বাড়ির উঠানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ গৃহবধূর লাশ ৬ দিন পর উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছেন কলেজ শিক্ষক স্বামী, শ্বশুর ও শাশুড়ি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১২ অক্টোবর মহেশখালীর উত্তর নলবিলা এলাকার শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ আফরোজা বেগম। এ ঘটনায় নিখোঁজের বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে স্বামী রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা করেন।

অনুসন্ধান চালিয়ে ৬ দিন পর শনিবার রাতে শ্বশুর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় গৃহবধূ আফরোজার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

রাকিব হাসান বাপ্পী প্রথম স্ত্রীকে তালাক দেয়ার পর আফরোজা বেগমকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে বাপ্পীর সঙ্গে তালাকপ্রাপ্ত স্ত্রীর আবারও যোগাযোগ গড়ে ওঠায় পারিবারিক কলহের জের ধরে আফরোজাকে হত্যা করা হয় বলে জানান নিহতের ভাই মিজানুর রহমান।

এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী রাকিব হাসান বাপ্পী, শ্বশুর ও শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর