বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কাশিমাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজিত হয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ, সুইজারল্যান্ড ও রূপান্তর এর যৌথ সহযোগিতায়।
এতে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার ফারুক।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। অংশগ্রহণকারীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান কবির, ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন রূপান্তর এর প্রতিনিধি শহীদ হাসান নয়ন ও মো. শোকর আলী।
সভার সমাপ্তিতে উপস্থিত সকলে ইউনিয়নের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা