বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে অগ্নিসংযোগ ও ভাঙচুর: দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামিরা প্রকাশ্যে!

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী গ্রামে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হলেও আইনের শাসন কার্যকর হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ কোনো গ্রেপ্তার অভিযান চালাচ্ছে না। এ নিয়ে গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সুত্রে জানা যায়- গত ১২ আগস্ট রাতে কাশিমাড়ী গ্রামে সংঘটিত হামলায় অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা একযোগে বাড়িঘরে ঢুকে সশস্ত্র অবস্থায় তাণ্ডব চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করে রক্তাক্ত জখম করে। এরপর ঘরের মালামাল ভাঙচুর করে, আলমারি ও খাট চুরি করে নিয়ে যায়। অভিযোগে আরো বলা হয়েছে, হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে ভয়াবহ ক্ষতি সাধন করে। লিখিত অভিযোগে উল্লেখ আছে- অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিনষ্ট হয়। এছাড়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ মিলে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার লুটপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী ২০২৪)-এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রথমে সাতক্ষীরার বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নং-৪৭/২৫ দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে শ্যামনগর থানায় মামলা নং-৩০ রুজু করা হয়। মামলায় হাবিবুল্লাহ সরদার, শওকাত হোসেন, মোহাম্মদ আলী, শফিউল্লাহ, আবুল মোল্লাসহ নামীয় ১৫ জন এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, মামলার পরও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযোগকারীদের দাবি, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় শ্যামনগর থানার কিছু কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে ম্যানেজ করেছে। তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে- ‘ওসির মাধ্যমে টাকার বিনিময়ে মামলাটি ফাইনাল করে নেওয়া হবে। এ ধরনের বক্তব্য গ্রামে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে।

মামলাকারী দাউদ আলী সরদার বলেন, আমরা গরীব। আসামীরা প্রভাবশালী। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু ন্যায়বিচার পাচ্ছি না। আসামিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। পুলিশের ভূমিকায় আমরা হতাশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মামলার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ অব্যাহত রয়েছে।

তবে এ পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাতক্ষীরার সিনিয়র একজন আইনজীবী বলেন -দ্রুত বিচার আইন অনুযায়ী, এই ধরনের মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করার কথা। কিন্তু এখানে মামলা রুজুর পরও গ্রেপ্তার না হওয়া আইনি শৃঙ্খলার বড় প্রশ্ন। এর আগে ২০২৩ সালে শ্যামনগরের একই এলাকায় একটি জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও পুলিশ গ্রেপ্তার না করায় আসামিরা প্রভাব বিস্তার করে। তখনও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন- আইন কি শুধু গরিবের জন্য? প্রভাবশালীদের জন্য কি আলাদা আইন আছে? এমন স্পর্শকাতর একটি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা শুধু আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং এলাকায় অপরাধীদের উৎসাহিত করছে বলে মনে করছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন