সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ করেছে লিডার্স

আজ ১১ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে সংকরকাঠি গ্রাম সমিতির কার্যালয়ে ১৭৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১৭৮০ কেজি ধানবীজ ও ১৪২৪ কেজি সার বিতরণ করা হয়েছে।

ধানবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং কাশিমারী ইউনিয়ন চেয়ারম্যান জনাব গাজী আনিসুরজামান গাজী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার, ১,২,৩ ওয়ার্ড এর সংরক্ষিত ইউপি সদস্য মোছা: শাহিদা বেগম, একতা জলবায়ু সহনশীল দলের সভাপতি মোছা: রোজিনা বেগম, ব্রি-৪৯ দলের সভাপতি শোভা রানী সরদার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরর্বিতনরে সবচেয়ে ঝুঁকিপূন এলাকা হওয়ায় লবণাক্ততা অনুপ্রবশে, খরা, অনয়িমতি বৃষ্টপিাত জলবদ্ধতা এবং সচেরে জন্য পানরি অভাবে কৃষি উৎপাদন হুমকরি সম্মুখীন হচ্ছে ফলে অনুকুল আবহাওয়া অভাবে কৃষি উৎপাদন কমছে। এরই ধারাবাহিকতায় লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ইউনিয়নে ১৭৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা