শ্যামনগরে উপকূলীয় নারীদের প্রশিক্ষণ দিয়েছে সিসিডিবি


পরিতোষ কুমার বৈদ্য: সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ০৯ ও ১০ জুলাই ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।
প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে সমাজ সেবায় অবদান রাখতে পারা।
প্রশিক্ষণকে শেষে শত দল নারী উন্নয়ন দলের সদস্য কবিতা রানী হালদার বলেন, আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি সংগঠন কি, একটি সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়।
জবা নারী উন্নয়ন দলের সভাপতি অপর্ণা মল্লিক বলেন, আমরা আজকে শিখেছি সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। এই প্রশিক্ষণ করে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
মেঘনা নারী উন্নয়ন দলের সদস্য (২) মুক্তা পারভীন বলেন, আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি যে কিভাবে একটি সংগঠন করতে হবে এবং সেটা কিভাবে পরিচালনা করতে হবে। আমরা সংগঠন করতাম কিন্তু এভাবে বিস্তারিত কখনো জানতাম না। আমরা সবই জানা জিনিস আজ নতুন করে শিখেছি। সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ আমাদের জন্য এই উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন


