মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: ৩৬ জুলাই মুক্তি দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলকারীরা ব্যানার, ফেস্টুন ও দাড়িপাল্লা প্রতীকের পতাকা নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন।

গণমিছিলটি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর বাজারের এম এম প্লাজার সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ইসলামপন্থী রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “বিগত ১৬ বছর আমরা রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলার শিকার হয়েছি। কিন্তু কোনো দমন-পীড়ন আমাদের আদর্শচ্যুত করতে পারেনি। ইনশাআল্লাহ, আমরা ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। আজ যুবক, শিক্ষার্থী, পেশাজীবী—সবাই ইসলামের পক্ষে। আমাদের সংগ্রাম কেবল রাজনৈতিক নয়, এটা আদর্শের লড়াই। ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজীদ, মাওলানা আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ, মাওলানা গোলাম মোস্তফা ও সীঈদী হাসান বুলবুল।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ