সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নরেন্দ্র মোদির আগমন স্থান পরিদর্শনে গণপূর্ত সচিব ও ভারতীয় সহকারী হাইকমিশনার

সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যশোরেশ্বরী কালী মন্দিরে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লাহ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য খুব খুশির খবর। আগামি ২৬ মার্চ তিনি ঢাকায় মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ২৭ মার্চ শ্যামনগর যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন উপলক্ষ্যে সব ধরনের প্রস্ততি চলছে।’

সকলের সহযোগীতায় ভারতের প্রধানমন্ত্রীর সফর সফল হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকেীশলী মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকেীশলী ড.মইনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শহীদুল্লাহ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় ও জেলার প্রকৌশলীগণ।

ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সহ সকল অতিথিবৃন্দ মন্দিরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।

পরবর্তীতে হেলিপ্যাড নির্মান স্থান পরিদর্শন করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর