মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বঙ্গবন্ধুর ভাষণই শ্রেষ্ঠ কবিতা’: সাতক্ষীরার জজ শেখ মফিজুর রহমান

‘জাতির জনক বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসতেন। তার সেই স্বপ্নকে তিনি জাতিধর্ম নির্বিশেষে সঞ্চারিত করতে সক্ষম হয়েছিলেন। আজ আমরা যারা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারছি তারা সত্যিই সৌভাগ্যবান।’

বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান এসব কথা বলেন।

শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে উৎসবে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কবি মনিরুজ্জামান মন্ময় মনির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কবি আব্দুল হামিদ, সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সংগীত শিল্পী আবু ফাফ্না রোজ বাবু।

বঙ্গবন্ধু উৎসবে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন কবি শুভ্র আহমেদ, কবিতা আবৃত্তি পরিষদের কালিগঞ্জ উপজেলার সভাপতি কবি ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, কবি তৃপ্তি মোহন মল্লিক, সৈয়দ একতেদার আলী, পারভীন আহম্মেদ, মনিরুজ্জামান ছট্টু, হাইকু কবি রাইসুল হক, কবি ও সাংবাদিক আমিনুর রশিদ (আরশী বাউল), কবি মঞ্জুর লুতফর রহমান, দেবহাটার কবি ও সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা, কবি আলী সোহরাব, কবি দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসবে অংশগ্রহণ করেন সরকারিকর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, কবি সাহিত্যিক, সাংবাদিক ও সূধীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠনটি পরিচালনা করেণ কবি নব কুমার ঢালী ও কবি একোব্বর হোসেন।

এর আগে বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন এবং জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করেন।

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘একটি ভালো কবিতা যেখানেই লেখা হোক তার প্রভাব সর্বজনীন এবং সার্বজনীন। কবি সৃষ্টি হয়, তৈরী করা যায় না।’

জাতির জনক বঙ্গবন্ধুকে এদেশের স্বাধীনতার কবি, মুক্তিযুদ্ধের কবি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ্য কবি কাজী নজরুল ইসলামকে চুরুলিয়া থেকে বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং জাতীয় কবি রবিন্দ্রনাথের সঙ্গীতকে জাতীয় সঙ্গীতে অভিসিক্ত করেছেন। বঙ্গবন্ধু আমাদের কবিতা, সঙ্গীত, সংস্কৃতি কী হবে, কীভাবে এটা বিস্তৃত হবে সে বিষয়ে বাংলাদেশ সংবিধানে ২৩ অনুচ্ছেদে উল্লেখ করেছেন।’

বঙ্গবন্ধু উৎসবে মন্ময় মনির সম্পাদিত কীর্তিগাথা পত্রিকার মোড়ক উন্মোচন করেন কবি শেখ মফিজুর রহমান।

‘বঙ্গবন্ধুর স্বপ্নে সাহিত্য ও শিল্প’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।

আবৃত্তি পর্বে একক আবৃত্তি করেন সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আবৃত্তিশিল্পী ইয়াসমিন নাহার, আবৃত্তিশিল্পী সৈয়দ একতেদার আলী, আবৃত্তিশিল্পী মাসুদুর রহমান (যশোর), আবৃত্তিশিল্পী দিলরুবা রুবি, আবৃত্তিশিল্পী শেখ আনসার আলী, আবৃত্তিশিল্পী মন্ময় মনির, আবৃত্তিশিল্পী প্রভাষক তৌফিক আহমেদ, আবৃত্তিশিল্পী নীপমালা সাহা, আবৃত্তিশিল্পী স্বপ্না চক্রবর্তী, আবৃত্তিশিল্পী অনিষা রায়, আবৃত্তিশিল্পী তাছনিমাহ তুষ্টি, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মহাথির রাহমান, আবৃত্তিশিল্পী তনিমা ঢালী, আবৃত্তিশিল্পী আরিশা, আবৃত্তিশিল্পী লামইয়া মারজান, হাবিবা খাতুন প্রমুখ।

সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, তৃপ্তিমোহন মল্লিক, আফিলউদ্দীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত