বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পুকুর থেকে ৩৬টি হাসুয়া উদ্ধার

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পারিবারিক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৩৬টি দেশীয় ধারালো অস্ত্র ‘হাসুয়া’। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত পুকুরটি শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা পরিষদের পিয়ন সাবের মিস্ত্রির বাড়ির পাশেই অবস্থিত। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। একই পরিবারের শ্বশুর মোকসেদ আলী গাজী, যিনি শ্যামনগর উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি এবং শ্যালক রহমত আলী, যিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি—তিনজনের নামে ওই পুকুরটি স্থানীয়ভাবে পরিচিত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাবের মিস্ত্রির ঘরের পাশের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তায় রাখা ৩৬টি দেশীয় হাসুয়া উদ্ধার করে। এই অস্ত্রগুলো কে বা কারা পুকুরে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অপরাধে জড়িতদের খুঁজে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় এলাকাবাসীর দাবি, এই অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বিশেষ মহল ব্যবহার করে আসছে। নকিপুর গ্রামের বাসিন্দা সুজা মাহমুদ বলেন, বিগত সময়ে সাবেক এমপি জগলুল হায়দারের শাসনামলে শ্যামনগরে প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা-হানাহানি চলত। তখন ভূমিহীন নেতা পরিচয়ে মোকসেদ গাজী, তার জামাতা সাবের মিস্ত্রি ও ছেলে রহমত আলীর নেতৃত্বে একটি বাহিনী গড়ে তোলা হয়, যারা স্থানীয় নানা বিরোধে এ ধরনের অস্ত্র ব্যবহার করত। এমনকি, ২০২৩ সালের শেষ দিকে আমাদের পরিবারের ওপরও এই অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জমির দখল নেয় তারা।

স্থানীয় আরও কয়েকজন জানান, সাবের মিস্ত্রি ও তার আত্মীয়স্বজনেরা দীর্ঘদিন ধরে ওই পুকুরটি জবরদখল করে রেখেছে। এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ