বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে যুব জামায়াতের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য দিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে আটুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল্লাহ জাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাঈদী হাসান বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কামাল, আটুলিয়া ইমাম সমিতির সভাপতি হাফেজ রেজাউল করিমসহ ইউনিয়নের বিশিষ্টজনেরা।

দিনভর খেলার উত্তেজনায় মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় ও উচ্ছ্বাস। ফাইনাল খেলায় ১নং ওয়ার্ডের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর ৫নং ওয়ার্ডের দল রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরো আয়োজনে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাঠ প্রাঙ্গণে উপস্থিত হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয় পুরো অনুষ্ঠান।
উপস্থিত দর্শকরা খেলা উপভোগের পাশাপাশি আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা জানান।

ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে এমন আয়োজনকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানান। স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিকাশ ও সামাজিক সম্প্রীতির জন্য এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার