শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন

নিজস্ব প্রতিবেদক; “নারী—কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের সহযোগীতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় ৯ ডিসেম্বর বিকালে বুড়িগোয়ালিনী গাবুরা (বিজি) কলেজ মাঠে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষে মানববন্ধন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী দলের সদস্য নার্গিস সুলতানা। তিনি বলেন, এখনও বিভিন্ন ভাবে নারীরা নির্যাতনের স্বীকার হচ্ছে। কিশোরী হিরামনি ও তানিয়া সুলতানা বলেন আমাদের স্বাধীনতা নাই, স্কুল কলেজে যেতে গেলে ছেলেরা বিরক্ত করে, প্রতিবাদ করলে নির্যাতনের স্বীকার হতে হয়। প্রাক্তন ইউপি সদস্য আব্দুল জলিল নারী নির্যাতন সম্পর্কে বলেন, যে নারী নির্যাতনের স্বীকার হয়ে তার সংসার ছেড়ে চলে গেছে সে নিজেই জানে তার অভাবটা কোথায়, সেই কথাটা সে কখনো প্রকাশ করতে পারে না। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধন ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দাবী তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে,এম আকতার হোসেন ও সাজেদা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান