বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ : পেশাগত নিরাপত্তার দাবি

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নানা বাধা, হুমকি ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে নানা হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”

বিশেষ অতিথির বক্তব্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসাইন বলেন, “সত্য প্রকাশের পথ যত কঠিনই হোক, এই লড়াই অব্যাহত রাখতে হবে। প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, দৈনিক সংগ্রামের রিপোর্টার হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সদস্য মেহেদী মারুফ মিলন ও মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান।

বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া সুস্থ গণতন্ত্র কল্পনা করা যায় না। সাংবাদিকদের হয়রানি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একযোগে তারা ঘোষণা দেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও ব্রত। সত্য প্রকাশের পথে যত বাধাই আসুক, শ্যামনগরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে।”

সমাবেশ শেষে সাংবাদিকরা এক বিবৃতিতে জানান, সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল