বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি-এনগেজ প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য প্রমূখ।
প্রশিক্ষণ শেষে কাজল বেগম বলেন, “আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।”
অমৃতা রানী বলেন, “আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। ”
নিলু সরদার বলেন, “আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।”
স্বপ্না আক্তার বিউটি বলেন, ” আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। । এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।” এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার