রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপকূলীয় এলাকার শীতার্ত মানুষদের কম্বল দিলো জাগরণী চক্র

সাতক্ষীরা প্রতিনিধি : জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকার শীতার্ত
মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জাগরণী চক্র ফাউন্ডেশন শ্যামনগর উপজেলার চারটি শাখায় বুধবার উপকূলীয় এলাকার ৪০০ জন হতদরিদ্র শীতার্ত নারীকে কম্বল প্রদান করে। এর মধ্যে শ্যামনগর শাখায় ১০০টি, মুন্সিগঞ্জ শাখায় ১০০টি, নুরনগর শাখায় ১০০টি এবং ভেটখালী শাখায় ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এসব দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার মোঃ আজাদুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) আব্দুল্লাহ আল-রিফাত, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, জাগরণী চক্র ফাউন্ডেশনের শ্যামনগর উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ খায়রুল আলম ও জাগরণী চক্র ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ শাখা ম্যানেজার সঞ্জয় মুখার্জি প্রমুখ।

কম্বল পেয়ে উপকুলীয় এলাকার শীতার্থ নারী রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, বকুল আক্তার, নুরজাহান বেগম ও তাসলিমা আক্তার জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা খুবই উপকৃত হয়েছে। শীত নিবারণের জন্য এই কম্বল পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন