শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদের আরো ১০ স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থদিন মঙ্গলবার আরও ১০টি কমিটি গঠিত হয়েছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত রোববার অধিবেশনের দ্বিতীয় দিনে ১২টি ও সোমবার ১৬টি কমিটি গঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৩৮টি স্থায়ী কমিটি গঠন করা হলো।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের ৫০টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী রাত জেগে নিজ হাতে সভাপতিসহ সদস্যদের নাম লিখে দিয়েছেন। ওই খাতাটি আমার হাতে। চলতি সপ্তাহেই সবগুলো কমিটি গঠনের প্রস্তাব পাস হবে। এসব কমিটির যথাযথ ভূমিকা সংসদকে আরও বেশি কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গঠিত কমিটিগুলোর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আ ফ ম রুহুল হককে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, নুরুজ্জামান আহমেদ, মো. আবুল কালাম আজাদ, মো. শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এডিএম শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রেজওয়ান আহাম্মদ তৌফিককে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, মো. আবদুর রশীদ, সেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ-আল-কায়সার, মো. গোলাম ফারুক ও মুজিবুর রহমান।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ বি এম ফজলে করিম চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. শফিকুর রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জাহিদ মালেককে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, মো. আলী আজগার, মাহবুব উর রহমান, মো. আবদুস সবুর ও মো. ইয়াকুব আলী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মু. জিয়াউর রহমানকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, মো. আলী আজগার, মো. আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আবদুর রউফ ও মো. ওমর ফারুক।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রমেশ চন্দ্র সেনকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার ও এ বি এম রুহুল আমিন হাওলাদার।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মাহফুজুর রহমানকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম আবদুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার ও মো. আওলাদ হোসেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, শেখ হেলাল উদ্দীন, মো. মোতাহার হোসেন, মো. রশীদুজ্জামান, মো. সালাহ উদ্দিন মিয়াজী, মো. মজিবর রহমান (মজনু), রেজওয়ান আহাম্মদ তৌফিক ও আবদুল হাফিজ মল্লিক।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এম এ মান্নানকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, রফিকুল ইসলাম, ড. বীরেন শিকদার, মো. আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান চৌধুরী, মো. আবদুস সবুর ও এ কে এম মোস্তাফিজুর রহমান।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আ হ ম মুস্তফা কামালকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী/প্রতিমন্ত্রী, টিপু মুনশি, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, মো. আবুল কালাম আজাদ ও এ কে এম সেলিম ওসমান।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী