মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সখিপুরে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন

জি.এম আবুল হোসাইন: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় উক্ত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১ জুন থেকে ২৪ জুন ২০২৫ পর্যন্ত সখিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এ ১২ থেকে ২৪ বছরের শিশু ও যুবক যুবতীদের নিয়ে সেশনটি পরিচালনা করা হয়।

সেশনের মূল বিষয় আস্থা স্থাপন, আস্থা স্থাপনের ৩টি অধিবেশন জড়তা বিমোচন, আস্থার শক্তি পূর্ণগঠন এবং যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা এই তিন সেশনের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকা একে অপরের প্রতি বিশ্বস্ততা অর্জন পারস্পরিক বিশ্বাস স্থাপন দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা একে অপরের গ্রহণযোগ্যতা এবং বন্ধন দৃশ্যমান করা, একে অপরের প্রতি যোগাযোগ স্থাপন বিষয়ে তাদেরকে ফুটবলের মাধ্যমে বিভিন্ন ড্রিল (অনুশীলন) এর মাধ্যমে শিশু ও যুবক যুবতীদের শেখানো হয়।

সেশন গুলো পরিচালনা করেন সুমাইয়া পারভীন রিজমা ও মো. শিমুল হোসেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন, শেখ সোহেল মাহমুদ।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২বছর মেয়াদী ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করে, নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান