রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক দলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে।

এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের তানভির হাসান। এছাড়া বালিকা দলে অংশ নেয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। এতে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের আছিয়া পারভীন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোজাহিদ হোসেন, ইমরান হোসেন, রাসেল আহম্মেদ ও জাবেদ আলী।

এদিকে চাম্পিয়ান ও রানার্সাআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জী, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ আল তারিক, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাগফি আজম, সহকারী শিক্ষক রুহুল আমিন, উপজেলা যুব জামাতের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, সামছুর রহমান, আব্দুল খালেক, মকুবুল হোসেন, হুমায়ুন কবির, আবু তৈয়ব সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন