বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর আসনে ভোটারদের মাধ্যমে ট্রাক প্রতীকের এমপি প্রার্থী আফসার আলীর বিজয় সময়ের ব‍্যাপার মাত্র

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর ২ আসনে তারুণ্যের হাওয়ায় উড়ছে ট্রাক! ভোটের মাঠে দিনে দিনে শক্ত অবস্থান তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আফসার আলী। প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা।

সাতক্ষীরা ২ আসনে জনপ্রিয় কোন প্রার্থী না থাকায় এমপি হবেন বলে আশাবাদী ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা। অনুসারীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে আলহাজ্ব আফসার আলীর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। এখন ভোটের মাঠে রয়েছেন ট্রাক প্রতীক এমপি প্রার্থী আলহাজ্ব আফসার আলীসহ সাতজন প্রার্থী।

ট্রাক প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা আর গণসংযোগ করছেন তিনি। নির্বাচনের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ আমি একজন সমাজ সেবক ও মানুষের কাছে প্রিয় মুখ এবং শান্তি প্রিয় একজন কর্মী হিসেবে একটি শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার লক্ষ্য, ভোটকেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সবসময় এলাকার মানুষের জন্য কাজ করেছি, পাশে থেকেছি। তারা আমাকে ভোট দিতে কেন্দ্রে অবশ্যই আসবেন।’

এদিকে সাধারণ ভোটারদের মুখে শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এদিকে, আফসার আলীর সাথে স্থানীয় জনপ্রনিধিসহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবীর বড় একটি অংশ নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন।

বিশেষ করে এলাকার তরুণদের উৎসাহও তাকে নিয়ে। সরেজমিন দেখা গেছে, ট্রাক প্রতীকের প্রার্থী আফসার আলীর গণসংযোগে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি তার পক্ষে ভোট চেয়ে ঝুলানো পোস্টারে ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোট চাচ্ছেন অনেকেই। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক