বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগাআঁচড়া ও কায়বা ইউনিয়ন যৌথ আয়োজনে ডামি ভোট বর্জনের লিফলেট বিতরণ

মোঃ শাহারুল ইসলাম রাজ, বাগআঁচড়া (শার্শা): ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যশোরের শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় শার্শা ইউনিয়ন জুড়ে সকল পর্যায়ের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।

তারই ধারাবাহিকতায় আজ ৩ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় শার্শা উপজেলা বাগআঁচড়া বাজারে তিনি নিজ হাতে তার নেতা কর্মীদের সাথে নিয়ে এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, এদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সুষ্ঠু,নিরপেক্ষ,নির্দলীয়, তত্ত্ববোধকের অধীনে, নির্বাচন চায়। নিজেদের মধ্যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করাটা দেশের মানুষের সাথে তামাশা করার শামিল। বিরোধীদলের নেতাকর্মীদের জেলে রেখে একতরফা নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। তাই অসহযোগ আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোঃ তাজউদ্দীন আহমেদ কায়বা ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক, মোঃ আসাদুজ্জামান মিঠু আহ্বায়ক বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি,মোঃ শহিদুল ইসলাম থানা বিএনপি কমিটির সদস্য, মোঃ মশিউর রহমান থানা বিএনপি কমিটির সদস্য, মোঃ ইমদাদুল হক ইনদা সদস্য সচিব শার্শা উপজেলা যুবদল, মোঃ আল মামুন বাবলু যুগ্ন আহবায়ক শার্শা উপজেলা যুবদল কমিটির সদস্য, মোঃ রাকিবুল হাসান রিপন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল শার্শা উপজেলা,আসাদুজ্জামান সিনিয়ার যুগ্ন আহবায়ক বেনাপোল পৌর যুবদল।

শহিদুল ইসলাম শহীদ বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল, মেহেদী হাসান যুবদলের যুগ্ন আহ্বায়ক থানা কমিটি,আল-উজায়ের সুজন সদস্য শার্শা উপজেলা যুবদল,মোঃ মনিরুজ্জামান মনি স্বেচ্ছাসেবের দলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক