রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্ধ্যার মধ্যেই জানা যেতে পারে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়া সংক্রান্ত জটিলতা কাটতে যাচ্ছে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার মধ্যেই। সিঙ্গাপুর হয়ে লন্ডনে যেতে পারেন তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে এই প্রক্রিয়া।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার (০৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে ৪২ ঘণ্টা। এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দিবেন। বিভিন্নসূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার মধ্যেই কেটে যাবে সব জটিলতা।

বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিরবার।
এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা।
বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরো তৎপর হবে দল।

বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে বিদেশে যেতে দেয়া উচিৎ। এবং এখানে আইনগত কোনো বাধা নেই।’

এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক।
তিনি জানান, অক্সিজেন, এন্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি