শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্পর্ক বাঁচাতে এমন কাজও করতে পারেন একজন নার্স!

প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসল করার ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে ভারতের বেঙ্গালুরুরের এক নার্সের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছে ২৪ বছরের প্রেমিকও। জিজ্ঞাসাবাদের মুখে দু’জনেই অপরাধ স্বীকার করে নিয়েছে।

জানা গেছে, আটক নার্সের নাম অশ্বিনী। বেঙ্গালুরুর এক নামী হাসপাতালের আপৎকালীন বিভাগে কাজ করেন তিনি। এর আগে দু’বার বিয়ে হয়েছিল অশ্বিনীর। কিন্তু তা বেশিদিন টেকেনি।

পুলিশকে অশ্বিনী জানিয়েছে, ভুল নম্বরে ফোন করে ফেলে ২৪ বছরের প্রভুর সঙ্গে তার আলাপ হয়। পেশায় নামী হোটেলের শেফ প্রভু। অল্পদিনেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রভু যখন অশ্বিনীর আগের বিয়ের কথা জানতে পারে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সম্পর্ক বাঁচাতে সমস্ত কিছু করার আশ্বাস দেয় অশ্বিনী। এই আশ্বাসেরই সুযোগ নেয় ২৪ বছরের যুবক।

প্রথমে সে অশ্বিনীর নগ্ন, অশালীন ভিডিও পাঠাত। পরে অশ্বিনীর নারী সহকর্মীদের ভিডিও পাঠায়। সম্পর্ক বাঁচাতে হাসপাতালের বাথরুমের সিলিঙে মোবাইল ফোন লুকিয়ে রাখত অশ্বিনী। নারী কর্মীরা সেখানে গোসল করতেন। সেই ছবি ও ভিডিও প্রেমিককে সরবরাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ছবি ও ভিডিও অনলাইনেও বিক্রি করা হতো। হাসপাতালের এক কর্মী সিলিঙে অশ্বিনীর ফোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অনৈতিক কাজ ফাঁস হয়ে গেলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অশ্বিনী। তাকে সুস্থ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভেলোর থেকে অশ্বিনীর প্রেমিক প্রভুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ। কোনও কোনও সাইটে এই ছবি ও ভিডিওগুলো বিক্রি করা হয়েছে। প্রভুর সঙ্গে এই কর্মকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬