বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে, সাতক্ষীরা সদর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর সহযোগিতায় ম্যানগ্রোভ সভাঘরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ পবিত্র মোহন দাস এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাসদ এর জেলা কমিটির সহ-সভাপতি ও পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই-এলাহী্। সভায় ওয়াই.পি.এ.জি এর গঠনতন্ত্র ও ওয়াই.পি.এ.জি’র দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট ,বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ। সভায় উপস্থিত ছিলেন পিএফজি সাতক্ষীরা জেলা মহিলা দল এর সভানেত্রী এবং পিএফজি এম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং পিএফজি এম্বাসেডর কাজী আকতার হোসেন, সাংবাদিক এবং পিএফজি এম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল । সার্বিক তত্ত্বাবধানে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো: আবু তাহের।

ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ২০ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গীকার করেন। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) কাজী সাদিকুজ্জামান দ্বীপ এবং শিখা দাশকে যুগ্ম সমন্বয়কারী ও নির্মল গাইনকে সমন্বয়কারী করে ২০ সদস্য বিশিষ্ট ওয়াই.পি.এ.জি প্ল্যাটফর্ম গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন