রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায়বিচার- এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

তিনি জানান, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হবে।

মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর থাকবেন। এছাড়া সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০% অনলাইন এবং ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স করবে এবং পরবর্তী চারটি সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই উচ্চমান বজায় রাখা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে