বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা আরও জানান, আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই দিনের সফরে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৪ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। একাত্তর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের প্রসঙ্গটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে থাকবে।’

গত ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। সফরের সব কিছু চূড়ান্তও হয়েছিল। কিন্তু সে সময় ভারতের কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হয়। এতে স্থগিত হয় এ সফর। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সেই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সইয়েরও কথাও ছিল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে অনুষ্ঠানে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রশ্নে ভারতের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি নেই।’

বাংলাদেশি পাসপোর্টের মান কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী। এমন নিখুঁত কাগজপত্রের নকল আর কোথাও হয় না।’

জঙ্গিবাদ নিয়ে আমেরিকার উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ।’

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান