শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্ব মহলে প্রশংসিত, চৌকস এসপি ফরিদ উদ্দিন

দেশে যখন প্রাণঘাতী করােনাভাইরাসের মহামারি দেখা দেয় ঠিক তখনই একটি নাম ছড়িয়ে যায় সামাজিক যােগাযােগ মাধ্যমে। ফেসবুক, ইউটিউব বা টুইটার যেখানেই চােখ পড়ে এই নামের পেছনে শুধু প্রশংসা আর প্রশংসা।কেউ বলেন মানবতার ফেরিওয়ালা, কেউ বলেন অসহায় মানুষের আস্তাস্থল আবার কেউ বলেন, অপরাধীদের মুর্তিমান আতঙ্ক। আর সেই ব্যক্তিটি হলেন মােহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম; যিনি সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)। ঢাকা মেট্রােপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিলেট জেলায় যােগদানের পর থেকে সকল মহলই তার কার্যক্রমে সন্তােষ্টি প্রকাশ করেছে। সর্বশেষ আলােচিত রায়হান হত্যা মামলার আসামী এসআই আকবরকে গ্রেফতারের মাধ্যেম তিনি পরিচিতি লাভ করেছেন একজন চৌকস অফিসার হিসেবে।

সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত বছরের ২৪ জুন তিনি পুলিশ সুপার হিসেবে যােগদান করেন। এর পরই তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘােষণা করেন। তার পরিকল্পিত নির্দেশনায় অধিনস্থ থানাগুলাে মাদকের বিরুদ্ধে সােচ্চার হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও উদ্ধারের খবর আসে। এমনকি নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধেও তার সাহসী ভুমিকা রয়েছে। প্রতিটি ঘটনায় ধর্ষকদের আইনের আওতায় আনতে সক্ষম হন তিনি। এরইমধ্যে চলতি বছরের মার্চে করােনাভাইরাস মহামারি আকার ধারণ করলে প্রতিটি থানায় তিনি সুরক্ষার ব্যবস্থা করেন। এছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে নিজে গিয়ে অসহায় দুখি মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক আলােচনায় আসেন। তখনই সামাজিক যােগাযােগ মাধ্যমে মানবতার ফেরিওয়ালার উপাধি ছড়িয় যায়। তবে সাম্প্রতিককালে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গৃহবধূ ধর্ষণ মামলা ও পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার আসামী গ্রেফতারে আবারও আলােচনায় আসেন মােহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, তিনি যােগদানের পর থেকে নতুন করে ঢেলে সাজিয়েছেন জেলা পুলিশকে। অনেকটা সুসংগঠিত করে দক্ষতা ও দ্রুততম সার্ভিসের মাধ্যমে থানাগুলাের কার্যক্রম শুরু করেন। এজন্য ভালাে কর্মের জন্য অধিনস্থ অফিসারদের প্রতি মাসে পুরস্কৃতও করে আসছেন। মাদক, ধর্ষণ, হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলাে কম সময়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করেন। তার এমন কর্মকাণ্ডের কথা শােনে সাধারণ মানুষও অফিসে গিয়ে সেবা গ্রহণ করছেন। তবে গুরুত্বপূর্ণ যে দু’টি কাজ করেছেন তারমধ্যে অন্যতম এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণ মামলার ৬ আসামীর মধ্যে দুইজন ও রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণী গৃহবধূ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার পরই তারা নগর থেকে পালিয়ে গেলেও তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। পুলিশ সুপারের পরিকল্পনায় থানার ওসি ও ডিবি পুলিশ মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেন। এরইমধ্যে গত ২৭ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মদনহাটা নামক এলাকা থেকে অর্জুন লস্কর নামের ধর্ষককে করে সিলেট জেলা ডিবি পুলিশ।

এছাড়া ২৮ সেপ্টেম্বর রাতে জৈন্তাপুরের হরিপুর থেকে কানাইঘাট থানা ও জেলা গােয়েন্দা পুলিশ গ্রেফতার করে মাহফুজুর রহমান মাসুমকে। এদিকে এমসি কলেজের এ ধর্ষণের ঘটনা কাটতে না কাটতেই এসএমপির বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনার পর মুল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হােসেন ভুঁইয়া পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃংখলা বাহিনীর সকল সংস্থা মাঠে থাকলেও সফলতা অর্জন করে জেলা পুলিশ। বিভিন্ন গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপর আবারাে নতুন করে উচ্ছারিত হতে থাকে পুলিশ সুপার মােহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সফলতার কথা। উল্লেখিত দু’টি ঘটনার পর পুলিশ যখন ইমেজ সংকটে ছিল ঠিক তখনই তার নেতৃত্বে ভাবমুর্তি আবারও উজ্জ্বল হয়ে উঠে পুলিশের।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার