শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহজ শর্তে বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক

বাংলাদেশকে সহজ শর্তে নতুন করে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে চায় বিশ্ব ব্যাংক— এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পরারাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুলায়ে সেক। এরপর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি না করার অনুরোধ জানিয়ে ১২ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি নিয়েও কথা বলেন ড. হাছান মাহমুদ। বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের মামলা আদালতের বিষয়। এ নিয়ে সরকারের কিছু করার নেই।

সম্প্রতি উগান্ডায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট এবং ৩য় সাউথ সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সামিটে তার যোগদানের বিষয়েও এ সময় কথা বলেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

ড. হাছান মাহমুদ বলেছেন, ন্যাম ও সাউথ সামিটে সব দেশ বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া, উগান্ডা সফরে দেশটির জমি লিজ নিয়ে তুলা, পামঅয়েল চাষের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত একটি বাণিজ্যিক দল দেশটিতে যেতে পারে। পাশপাশি আফ্রিকার দেশগুলোতে কৃষিক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার