সাংবাদিকদের খুনের মামলা থেকে অব্যাহতি দিন: অন্তর্বর্তী সরকারকে ডিইউজে


রাজনীতি ও ক্ষমতার পটপরিবর্তনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের খুনের মামলায় জড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠনটি এ ধরনের মামলা থেকে সাংবাদিকদের অবিলম্বে অব্যাহতির অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের।
শুক্রবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে গত ৫ আগস্ট রাজনীতি ও ক্ষমতার পট পরিবর্তনের পর পেশাদার সাংবাদিকদের একের পর এক খুনের মামলায় জড়ানো হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের নেতৃত্বে রয়েছেন।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। কিন্তু বিগত সরকারকে বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগ দিয়ে খুনের মামলায় জড়িয়ে দেয়া সমীচীন নয়। এসব মামলায় গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে হেনস্তা ও নির্যাতনের যে ঘটনা লক্ষ্য করা গেছে, তাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃদ্বয় বিবৃতিতে আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা দেয়ার ঘটনা একদিকে পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলছে, অন্যদিকে জনগণের মনেও ভীতি ছড়িয়ে দিচ্ছে। যা বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনের কমিটমেন্টের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে। তাই, সাংবাদিক ও সাংবাদিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানানো হলো।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন


