শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সংসদ পরিচালনায় সহায়ক: স্পিকার

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সংসদ পরিচালনায় সহায়ক বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, গণমাধ্যম জনমত গঠনে কাজ করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বাংলাদেশের সংবিধান। গঠনমূলক সমালোচনা সাংবাদিকরা করবেন সেটাই প্রত্যাশা। সংসদে যা কিছু হচ্ছে আপনারা সঠিকভাবে সেটা তুলে ধরবেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে সংস্কার করা মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জনগণ সকল ক্ষমতার মালিক সংসদ সদস্যদের যেমন এখানে দায়িত্ব আছে তেমনি সাংবাদিকদেরও অনেক দায়িত্ব আছে, সাংবাদিকদের আরও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আগামী দিনগুলোতেও সংসদ পরিচালনায় সহায়ক হবে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংসদের মিডিয়া সেন্টার সংস্কারের বিষয়ে স্পিকার বলেন, মিডিয়া সেন্টার ঢেলে সাজানোর চেষ্টা অনেকদিন ধরেই করা হচ্ছে। জাতীয় সংসদের অনেক সংস্কারের মতো এটিরও প্রয়োজনীয়তা অনেক। যারা দিন রাত এখানে কাজ করেন তাদের জন্য অনেক সুবিধা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা এখানে বসে কাজ করতে পারবেন। অবাধ তথ্য প্রবাহের এই সময়ে এটি সাংবাদিকদের অনেক কাজে আসবে। পিছিয়ে থাকার এখন আর সুযোগ নেই। এখন থেকে সময়ের খবর সময়মতই এখানে বসে করতে পারবেন। এখন থেকে জাতীয় সংসদের সকল সংবাদ সম্মেলন এখান থেকেই করা হবে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সেন্টার নির্ধারনের কাজ করা হলো। এই চিন্তার শুরু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। যারা পার্লামেন্টে কাজ করেন তাদের জন্য আজকের দিনটির অনেক গুরুত্ব আছে। এখান থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুর হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ হুইপরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন