বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক তুহিনকে নৃ/শং/সভাবে হ/ত্যা/র প্রতিবাদ রাজগঞ্জ প্রেসক্লাবের

হেলাল উদ্দিন : দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সহসভাপতি মাষ্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, সদস্য বোরহান উদ্দিন, রাশেদ আলী, আমিনুর রহমান, ইউনুচ গাজী, সিরাজুল ইসলাম প্রমুখ।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবাদ সভায় রাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

মনিরামপুর উপজেলার সকল সাংবাদিককে এদিন রাজগঞ্জের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এ সভা শেষে রাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মরহুম এরশাদ আলী স্মরনে এক দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা