বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাইবার নিরাপত্তায় ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি সূচকে আট ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ। এছাড়া এ সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জানা যায়, এবার বিশ্বের ১৬০টি দেশের মধ্যে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি সূচকে বাংলাদেশ ৬৫ তম স্থানে উঠে এসেছে। গত বছর এ সূচকের বাংলাদেশ ছিল ৭৩ তম স্থানে।

এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তালিকা করতে ১৬০টি দেশের মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করা হয়।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬ দশমিক ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় গ্রিস রয়েছে। এরপর ৯২ দশমিক ২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক এবং ৯০ দশমিক ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান সূচকের ১৬ নম্বরে, যুক্তরাজ্য ১৮তম অবস্থানে আছে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুরের অবস্থান ১৫ নম্বরে। চীন ৮০তম স্থানে আছে। ১৬০ দেশের এ তালিকায় সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান।

সূচকে ৪৪ দশমিক ১৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় থাকা ভারতের স্কোর ৫৯ দশমিক ৭৪, সূচকে অবস্থান ৩৫ নম্বরে।

এছাড়া পাকিস্তান সূচকের ৬৬ তম (স্কোর ৪২.৮৬), নেপাল ৯৩ তম (২৮.৫৭), শ্রীলংকা ৯৮ তম (২৭.২৭), ভুটান ১১৫ তম (১৮.১৮), আফগানিস্তান ১৩২ তম (১১.৬৯), মিয়ানমার ১৩৯ তম (১০.৩৯) অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী