সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাকিবের নতুন সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল

সাকিব আল হাসানের মিরপুর টেস্ট খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও, নানা পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিলেও, সাকিবের যাত্রা থেমে যায় আরব আমিরাতের দুবাইয়ে।

বিশ্বসেরা এই ক্রিকেটারের মিরপুরে টেস্ট খেলার সম্ভাবনা নষ্ট হয়ে যায় যখন সাকিব বিরোধীরা বিসিবির কাছে সাকিবের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয়। বিপরীতে, সাকিবভক্তরা তাকে মাঠে দেখতে চেয়ে শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন। নিরাপত্তা শঙ্কায় বিসিবি সাকিবকে দেশে না আসার পরামর্শ দেয়।

এর আগে সাকিবের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সমালোচনা অনেক বেড়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার জন্যও তিনি সমালোচিত হয়েছেন।

এই পরিস্থিতিতে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে তার আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।
ফেসবুকে দেওয়া সেই ভিডিওতে সাকিব বলেন, ‘আপনি আমাকে পছন্দ করেন বা ঘৃণা করেন, এতে আমার কিছু যায় আসে না। তবে আমার সঙ্গে খেলতে আসবেন না।’

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে, মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক সংবাদের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে, সাকিব বলেন, ‘মিথ্যা বলবো না, একদমই দেখি না এমন নয়। অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বা টিভিতে দেখে ফেলি। তবে এগুলো নিয়ে বেশি ভাবি না।’

বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া সত্ত্বেও কেন সাকিবকে ঘিরে এত সমালোচনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি সমালোচনা হওয়া উচিৎ। যে গাছে আম বেশি থাকে, সেই গাছে ইটও বেশি পড়ে। এটাই দুনিয়ার নিয়ম।’

নেতিবাচক সংবাদ তার খেলায় প্রভাব ফেলে কিনা, এই প্রশ্নে সাকিব বলেন, ‘আমার সম্পর্কে অনেক নেতিবাচক সংবাদ হয়েছে, যেগুলো আমি মনে করি হওয়া উচিৎ ছিল না।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন