শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগ! ভরসা এখন নৌকা

রনি হোসেন, কেশবপুর, যশোর: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের উপরে নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে কাটবাদাম তলায় বাঁশের সাঁকোটি ভেঙ্গে দু’পাড়ের ২০-২৫ টি গ্রামের মানুষ বিপাকে পড়েছে। যার জন্য সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়ার জন্য মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ পার হয়ে গেলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি ডাক-বাংলোর পার্শে কাট বাদাম তলায় বাঁশের সাঁকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তালা উপজেলার সাথে কেশবপুর উপজেলার ২০-২৫ টি গ্রামের মানুষের। পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষের সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়া খুব সমস্যা হয়েছে। দীর্ঘদিন দু’পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। ভরসা এখন নৌকা, জরুরি প্রয়োজনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকায় পারাপার হতে হচ্ছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অলিয়ার রহমান সাংবাদিকদের বলেন, অতিতে বহু বার সাঁকোটি ভেঙ্গে পড়ায় আমরা মেরামত করে দিয়েছি। এখন এলাকায় কোনো অভিভাবক নেই তাই কারা ঠিক করবে?

জরুরি ভাবে সাগরদাঁড়ি, তালা ও কলারোয়া উপজেলার ২০-২৫ টি গ্রাম-বাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিলেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সাঁকোটি মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা