শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল ৯টায় অফিসার্স ক্লাবে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহানের সভাপতিত্বে ও সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু, জেসমিন নাহার, শাহিনুর আক্তার টুম্পা, মহসেনা শেখ, সদস্য নাসরিন খান লিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস করিমুন নেছা, জেসমিন আক্তার চন্দন, সদস্য শাহানা মহিদ বুলু, মারুফা আক্তার স্বপ্না, ইসমত আরা, রুপালি খান, মমতাজ খাতুন মীরা, জ্যোৎস্না দত্ত, লাবনী দত্ত প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্যারাম, লুডু ও বাস্কেটবল ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা