সাতক্ষীরায় আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে – কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ফেব্রুয়ারি) বিকালে কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। হিন্দু ধর্মের মানুষদের উদ্দেশে বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। দেশী-বিদেশী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে। বিএনপি সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদলের সেক্রেটারি হাবিবুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান প্রমুখ।
কুলিয়া ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল ৩টার আগেই নির্বাচনী জনসভাস্থলে লোকে লোকারণ্য হয়ে পড়ে কুলিয়া বাজারের নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এসময় কুলিয়া বাজারে বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। হাজার হাজার জনতার গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

