শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আগুনে পুড়ে ৩০ লক্ষাধিক টাকার পোশাক পুড়ে ছাই

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে এক ব্যবসায়ীর ৩০ লক্ষাধিক টাকার পোশাক। সেই সাথে পুড়েছে তরুণ ওই ব্যবসায়ীর স্বপ্ন। সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে তানহা বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে নিঃস্ব হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ হোসেন মিলন (৩৮) সদর উপজেলার মেল্লেকপাড়া গ্রামের শামছুর রহমানের পুত্র। এঘটনার পর থেকে বার বার অচেতন হয়ে পড়ছেন ব্যবসায়ী মিলন।

ভুক্তভোগীর ভাই মাহমুদ হোসেন লিটন জানান, তার ভাই প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত আড়াইটার দিকে বাজারের ব্যবসায়ীদের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকান ভিতরে থাকা ঈদ উপলক্ষে উঠানো প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের পরিবারটি পথে বসেছে। স্থানীয় শত্রুতার কারনে রাতের কোন এক সময় প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী আবু রায়হান বলেন, বিদ্যুতের সর্ট সার্কিটের কারনে এটি হতে পারে না। শত্রুতা মূলকভাবে কেউ আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীকে পথে বসানো হয়েছে।

ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নাজমুল হোসেন, বিদ্যুতের সর্ট সার্কিট বা গ্লোবের আগুন থেকে হওয়ার মত কোন প্রমান পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে আগুন লাগানো হয়েছে। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃতঘটনা উদঘাটন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান