মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত

সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষের একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম শুকুর আলী সরদার (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছাপুর গ্রামের বাসিন্দা ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার

এব্যাপারে আহত শুকুর আলী বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে ৬৭ শতক জমি ক্রয় করি। যেটা নিয়ে একই এলাকার আবু সাঈদ সোহেলের সাথে তার বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত কারনে সোহেল একটি মামলা করেন। সেই মামলায় নোটিশের জের ধরে আজ সকালে আদালতে হাজির হই। ওইসময় বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সোহেল আমাকে ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, অন্যরা বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহায়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারী আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা