মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবু’র শান্তি সমাবেশ ও মোটর সাইকেল শোভাযাত্রা

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (২৬ শে অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সমাবেশ শেষে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়। এর আগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনে মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এসময় তারা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে পূনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা