সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যু্গ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পী, শিমুন সামস, শেখ হেদায়েতুল ইসলাম, বিসিবির প্রতিনিধি মুফাচ্ছিনুল ইসলাম তপু।

নির্ধারিত ৫০ ওভারের উদ্বোধনী খেলায় নড়াইল বনাম বাগেরহাট জেলা অংশ নেয়।

উল্লেখ্য বিভাগীয় টুর্নামেন্টে ৩টি ভ্যেনুতে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা ভ্যেনুতে নড়াইল, বাগেরহাট ও যশোর জেলা অংশ গ্রহন করছে এবং সাতক্ষীরা জেলা খুলনা ভ্যেনুতে অংশ গ্রহন করছেন। খেলায় আম্পায়ার এর দায়িত্বে ছিলেন খন্দকার কবির হাসান দিপু ও অহেদুজ্জামান শামীম, স্করার এর দায়িত্ব আখেরুজ্জামান তাপস, রির্জাভ আম্পায়ার এর দায়িত্ব ছিলেন মো. ইসরাইল হোসেন খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। তরুন খেলোয়ারদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলা করে দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয় দিচ্ছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর