বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পরিবারের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান পিথার রবিউল খানসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য রাখেন।

দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, সমাজের মানুষের কল্যাণে ও সামাজিক আন্দোলনের মহীয়সী নারী নেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এড. হাসনা হেনা খান ছিলেন অসহায় মানুষের অধিকার আদায়ে সংগ্রামের প্রতীক। তিনি তার কর্ম গুণের মাঝে স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন। মহান আল্লাহর ডাকে তাঁর এ চলে যাওয়া সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কাঁদিয়েছে।

সাতক্ষীরাবাসী তাঁর ত্যাগ ও মানুষের জন্য ভালোবাসা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি নাগরিক নারী ঐক্য জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক, একাধারে তিনি আইনজীবী, শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

দোয়া অনুষ্ঠানে মরহুমার কর্মজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত তাঁর দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় দোয়া অনুষ্ঠানে।

বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উজ্জ্বলতম নক্ষত্র এড. হাসনা হেনা খানের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

বিশিষ্ট আইনজীবী মরহুমা এড. হাসনা হেনা খানের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া অনুষ্ঠানে রাজনৈতিক, আইনজীবী, রাত্রে ল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক