বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : আগামী ১২ জুলাই সাতক্ষীরায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের পিজ্জা মিলানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ১২ জুলাই সকাল ৯টায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে এসে তারা পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন।
তিনি আরও বলেন, এনসিপি দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গ সংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
সফরের অংশ হিসেবে কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা, যেখানে জুলাই ২০২৪ এর আন্দোলনে আহত ও নিহত পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সভা শেষে শহরের খুলনা রোড থেকে নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করা হবে।
এনসিপির সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক আলহাজ্ব কামরুজ্জামান বুলু বলেন, “আমরা বিশ্বাস করি, সাতক্ষীরায় এই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার সমাবেশ হতে যাচ্ছে। আপনারা সকলে আমাদের পাশে থাকলে এ অনুষ্ঠান সফল হবে।”
আগত নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ,উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা.তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মেসবাহ কামাল মুন্না এবং কেন্দ্রীয় সদস্য ডা. মনিরুজ্জামান।
দলীয় নেতারা জানান,জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক