বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি সেঁজুতির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক নেতৃবৃন্দ এমপি লায়লা পারভীন সেঁজুতিকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানান।

রবিবার (১৬ জুন) সকালে ৩১৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির ইটাগাছা রাধানগরস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসন্ন ইউপি নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আব্দল হামিদ বাবু, নারী নেত্রী রওশন আরা রুবি, মেহেরুন নেছা প্রমুখ।

মতবিনিময়কালে এমপি সেঁজুতি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ক্ষুদ্র আলপিন থেকে শুরু করে বড় বড় জাহাজ নির্মাণের কাজে শ্রমিকরা জড়িত। শ্রমিকদের ঘামেই নির্মাণ হয় একটি দেশের অবকাঠামো। শ্রমিকরাই পারে একটি দেশের চেহারা বদলে দিতে। শ্রমিকরাই দেশের উন্নয়নের সৈনিক। শ্রমিকদের হাত দিয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী