শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি সেঁজুতির উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ শেষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

এ সময় নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারনে বাংলাদেশ ঝুকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক বনায়ন আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো।

তিনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রতিবছর ছোট খাটো দূর্যোগ লেগেই আছে। সামাজিক বনায়ন না থাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারনে আমরা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমরা উপকূলবাসী সেই দুর্যোগের স্বীকার হচ্ছি বেশি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি যে উদ্যোগ নিয়েছেন তা সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, জেলা কৃষক লীগের সহসভাপতি ও পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহামুদ পলাশ, জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মুন্নী, ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রুবি, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, শ্রমিকলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার