শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৪ জুলাই ) সোমবার দুপুরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির আয়োজন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান (আশু)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্ম না হলে জাতীয় পার্টির জন্ম হতো না, এমন নেতার জন্ম না হলে উপজেলার জন্ম হতো না। হোসাইন মুহম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনা কালীন দেশটাকে যেভাবে সাজিয়েছিল আজকে তা অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে দেশে আইনের শাসন নেই, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। সারাদেশে গুম, খুন, হত্যা, অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হলো সোহাগ নামের এক যুবককে। সারা দেশে এটা নিয়ে তোলপাড় হয়েছে। এভাবে চলতে পারে না। দ্রুত নির্বাচন দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, আমি মাত্র ৭ মাস জাতীয় সংসদের সদস্য ছিলাম। এই অল্প সময়ের মধ্যেই আমি প্রমাণ করেছি, রাজনীতিতে সৌজন্যতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই। আমার নির্বাচনী এলাকায় জামায়াত-বিএনপির একটি নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দেইনি। কারও বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা হয়নি, কাউকে হয়রানি করা হয়নি। কারণ আমি বিশ্বাস করি, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সবার জন্য ন্যায়বিচার ও আইনের শাসন সমানভাবে প্রযোজ্য। আমি সবসময়ই চেষ্টা করেছি একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে, যেখানে মতভেদ থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।তিনি আরও বলেন, বর্তমানে যেভাবে মব সন্ত্রাস বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাজনীতিকে সন্ত্রাসমুক্ত রাখতে হলে আমাদের দলমত নির্বিশেষে একত্রিত হয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই—আসুন, সহিংসতা নয়, যুক্তি ও সহনশীলতার মাধ্যমে আমরা দেশ পরিচালনায় অবদান রাখি। ঐক্যবদ্ধভাবে শান্তি ও গণতন্ত্রের পথে হাঁটি।আমরা চাই, জাতীয় পার্টিকে সাতক্ষীরায় আবারও ক্ষমতায় আনতে হবে । প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারীয়ান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন, কেন্দ্রীয় সদস্য এড. আলিফ হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ ও প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর মো. আশরাফ আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় শ্রমিক পার্টির জেলা শাখার আহবায়ক মাগফুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান বদু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রুমি, কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টি, জেলা ছাত্রসমাজ, পৌর, সদর উপজেলা ছাত্র সমাজ, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, জেলা তরুণ পার্টি, জেলা শ্রমিক পার্টির নেতাকর্মীও জেলা ছাত্র সমাজের ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সমাজের নেতৃবৃন্দ এবং ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল