শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

আব্দুর রহমান: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুজ্জামান (৪৮), একজন কর্মরত পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম এসআই মোঃ সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পারমৃত্তিকা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোঃ আঃ গফুর মন্ডল ও মাতা মোসাঃ হালিমা বেগম। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ ২৮ বছর ৯ মাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর ৬ মাস ৮ দিন।

সাতক্ষীরা জেলা পুলিশ এক শোক বার্তায় জানায়, এসআই সাইদুজ্জামান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বিভাগ একজন দক্ষ ও আদর্শ কর্মকর্তা হারাল। জেলা পুলিশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ