সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বসবাসরত কায়পুত্র সম্প্রদায় সহ জেলার পাড়ুই, ঝষি, কাহার, চৌদালি, দলিত ও হরিজন সম্প্রদায়ের মানুষদের নিয়ে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবাহী অফিসার সোয়াইব আহমেদ, জেলা আইসিটি অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী জোছনা দত্ত, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ প্রমুখ। এছাড়া আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, ওসিসি, জেলা বাল্যবিবাহ কমিটির সদস্য এবং নারী ও কিশোরী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স আলিপুরে কাইপুত্র সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। আমি সরেজমিনে দেখেছি কাইপুত্র সম্প্রদায়ের বসবাসের স্থায়ী কোন ব্যবস্থা নেই। তারা রাস্তার ধারে বসবাস করে আসছে। একারণে নানা সময় বিভিন্ন দূর্ঘটনার শিকার হতে হয়। তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি ভাবে তালিকা করা হয়েছে প্রাথমিক ভাবে যায়গা দেওয়া হয়েছে। বর্তমানে সরকারের কোন ভূমি সংক্রান্ত বিষয়ে কোন প্রকল্প নেই। সবার আগে কায়পুত্রদের ভূমির ব্যবস্থা করা হবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। তিনি আরো জানান জেলা প্রশাসক মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

আলোচনা সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী