শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য কে সামনে রেখে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সঙ্গীতের সঙ্গে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এক‌ই সাথে সকল শিক্ষকদের পরিশ্রম করতে হয়।

বিকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সরোয়ার হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এসময় অনুষ্ঠানে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা ব্যাচপরিয়ে অভিনন্দন জানান হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আবুল কাশেম, প্রফেসর মোজাম্মেল হক সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সাইফুল হোসেন বাবু, মোঃ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মালেক, মাধবী রাণী মণ্ডল, ক্রীড়া শিক্ষক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হক, রুস্তম আলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়