বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে আমরা বিএনপি পরিবার সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় তারা আরো বলেন, সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে সাতক্ষীরা-২ আসনে আলহাজ্ব মো. আব্দুর রউফকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের প্রার্থী নির্ধারণ করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিলন শিকদার, আবিদুর রহমান, শফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, অ্যাডভোকেট এস এম বায়োজিদ, অ্যাডভোকেট এবাদুল হক, ডাক্তার মশিয়ার রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী। এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমরা বিএনপি পরিবার সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।

একই রকম সংবাদ সমূহ

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমেরবিস্তারিত পড়ুন

  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর