মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি :
দেশের একটি সংবদ্ধ চক্র (প্রশাসনিক এবং গোষ্ঠী) গ্রামের লোকদের চিকিৎসাহীন রাখতে উঠে পড়ে লেগেছে। তাদের স্বাস্থ্য সেবাকে কষ্টসাধ্য ও ব্যয়বহুল করার চক্রান্তে নেমেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা: মো: শাহিনুর আলম বলেন, একটি সংবদ্ধ চক্র (প্রশাসনিক এবং গোষ্ঠী) স্বাস্থ্য বিভাগকে ধ্বংস ও বাংলাদেশের ৮৫ শতাংশ গরীব জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ ১৯৭৯ সাল থেকে নিরলসভাবে সেবা কেন্দ্রগুলোতে বহির্বিভাগ সেবা ও ইমার্জেন্সি সেবা দিয়ে আসছে। কিন্তু দীর্ঘ ৪৫ বছর পার হওয়ার পরও এই চিকিৎসকদের পদোন্নতি, পেশাগত মান উন্নয়ন, উচ্চ শিক্ষা এবং ম্যার্টস ছাত্রদের কোর্স কারিকুলাম আধুনিকীকরণ ও যুগোপযোগী করার কোন লক্ষণ নেই। বরং সৈরাচারী সরকার ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকে কোন রকম চিকিৎসার জ্ঞানহীন সিএসসিপি নিয়োগ দিয়ে গ্রামীন জনগনের সাথে প্রতারনা করেছে। তদুপরি ম্যার্টস শিক্ষাব্যবস্থার বিলোপ করতে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের শূণ্য পদে নিয়োগ না দিতে, তাদের যতে কোন রকম পেশাগত মানউন্নয়ন ও প্রশিক্ষণ না হয় সে জন্য চক্রান্তকারীরা প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা ব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। এটা গ্রামীন চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে তিনি অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডে উন্নীতকরণ। অতিশীঘ্র দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপোমা চিকিৎসকদের নিয়োগ দান, কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে সাড়ে ৪ বছরের মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ প্রদান সহ চার দফা দাবি পেশ করেন।
ডা: মো: শাহিনুর আলম আরো বলেন, দীর্ঘ ৪৫ বছরের কম-বেশি সময় থেকে আমরা এ দাবী-দাওয়া গুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কোন পদক্ষেপ নেই। জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সফল পরিনতিতে ডিপোমা চিকিৎসকদের দীর্ঘ ৪৫ বছরের বৈষম্যের অবসান হওয়ার স্বপ্নে আমরা আন্দোলন কবে যাচ্ছি। সরকার কথা দিয়েছিলো ৩ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন করবে। কিন্তু কথা রাখে নাই। উল্টো গ্রেজুয়েট চিকিৎসকগণ হুমকি দিয়েছে। এসব ঘটনায় আমরা শংকিত এবং আতঙ্কিত। আমরা আজ চরমভাবে বঞ্চিত, অপমানিত এবং তথ্য সন্ত্রাসের শিকার।
তিনি বলেন, আমাদের দাবি না মানলে পরিস্থিতির অবনতির দায় কর্তৃপক্ষ এবং গ্রেজুয়েট চিকিৎসকদের নিতে হবে। কুটকৌশল চলতে থাকলে আপামর জনসাধারণ আপনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কৌশলে পকেট ভারী করার গোপন ষড়যন্ত্র, গরীব মানুষের চিকিৎসার ব্যায় বাড়ানো এবং রোগীদের বিদেশমুখী করা চক্রান্ত কোন ভাবেই সফল হতে দিব না।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ডা মোঃ মোজাম্মেল হোসেন, ডা এ কে এম মশিউর রহমান, খাইরুল ইসলাম মুকুল, মাসুদ রেজা, প্রভাকর মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন